ads

মঙ্গলবার , ২০ জুলাই ২০২১ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণ

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নগদ অর্থ বিতরন করা হয়েছে। ১৯ জুলাই সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৮৭৬ জন নারী-পুরুষদের মাঝে নগদ ৫০০ করে মোট ৪ লক্ষ ৩৮ হাজার টাকা বিতরণ করা হয়। লছমনপুর ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাকা বিতরণ করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া। ওইসময় তিনি বলেন, গত রমযানের ঈদেও আমার ইউনিয়নের তরফ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছিলো। এবার ঈদুল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দেয়া ৪ লক্ষ ৩৮ হাজার টাকা বিতরণ করছি। সামনের দিনগুলোতেও অসহায়দের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, ইউপি সচিব আমিরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।

Need Ads