ads

বুধবার , ২১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর সোহাগপুরের বিধবাদের কোরবানীর ব্যবস্থা করলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ২৫২
নালিতাবাড়ীর সোহাগপুরের বিধবাদের কোরবানীর ব্যবস্থা করলেন জেলা প্রশাসক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এবারের পবিত্র ঈদুল আজহায় নিজেদের করা কোরবানীর মাংস খেতে পারবেন মুক্তিযুদ্ধের শোকাবহ স্মৃতিবিজরিত সোহাগপুরের শহীদ পরিবারের বিধবারা। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ সোহাগপুরের বিধবাদের কোরবানীর জন্য একটি গরু কিনে দিয়েছেন। ২০ জুলাই মঙ্গলবার কোরবানীর গরুটি শহীদ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। কোরবানীর গরু পেয়ে খুশী শহীদ পরিবারের বিধবা ও তাদের স্বজনরা।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পরাভীন বিকেলে উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে কোরবানীর গরু হস্তান্তরের ছবি পোস্ট করেছেন। সেই পোস্টে ইউএনও লিখেছেন, সোহাগপুর বিধবাপল্লীতে শহীদ পরিবারবর্গের প্রতি শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের দেয়া উপহার কোরবানীর গরু হস্তান্তর। মহান আল্লাহতাআলা এ দান কবুল করুন। তার এ পোস্টের নীচে অনেকেই কমেন্ট করে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। নজির আহমেদ নামে এক কলেজ শিক্ষক লিখেছেন, ‘আমার জানামতে একজন জেলা প্রশাসক পেলাম যিনি বিধবাপল্লীর জন্য প্রথম কোরবানির ব্যবস্থা করলেন। ধন্যবাদ স্যারকে।’ রবিউল ইসলাম নামে আরেকজন লেখেন, ‘মানবতা বেঁচে আছে বলেই পৃথিবী এখনও বাসযোগ্য আছে।’

সোহাগপুর বিধবাপল্লী শহীদ পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন বলেন, স্বাধীনতার এই ৫০ বছর পর সোহাগপুরের বিধবাপল্লীর বাসিন্দারা এবার নিজেদের করা কোরবানীর মাংস খেতে পারবেন। এই আনন্দ বলে বোঝানো যাবে না। অনেকেই অনেকভাবে সহায়তা করেছেন, কিন্তু বর্তমান জেলা প্রশাসক এবারের ঈদে কোরবানীর ব্যবস্থা করে দেওয়ায় তার প্রতি শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের অসীম কৃতজ্ঞতা। ৪৬ হাজার টাকা দিয়ে কোরবানীর গরুটি জেলা প্রশাসক কিনে দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

Shamol Bangla Ads

শেরপুর নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের বেনুপাড়া এলাকায় ১৯৭১ সালের ২৫ জুলাই পাকহানাদার বাহিনী নারকীয় হত্যাকান্ড চালিয়ে ১৮৭ জন নিরীহ পুরুষ গ্রামবাসীকে হত্যা করে। হানাদার বাহিনীর গণধর্ষণের শিকার হন ১৪ নারী। এরপর থেকে সোহাগপুর গ্রামটি বিধবাপল্লী হিসেবে পরিচিতি লাভ করে। যুদ্ধের পর ৫৬ জন বিধবা বেঁচে ছিলেন। বর্তমানে বেঁচে আছেন ২৩ জন।

উল্লেখ্য, সোহাগপুর গণহত্যায় নেতৃত্বদানের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আল-বদর কমান্ডার জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় হয়। সেই ফাঁসির রায় কার্যকরের পর ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ সোহাগপুর বিধবাপল্লীকে ‘সোহাগপুর বীরকন্যা পল্লী’ নামে ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে প্রবীণ শিক্ষক দ্বীজেন্দ্র চন্দ্র পাল আর নেই

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads