ads

মঙ্গলবার , ২০ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৩৯
শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সৌদিআরবের সাথে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। ২০ জুলাই মঙ্গলবার সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে এসব এলাকার স্থানীয় মসজিদে এ আগাম জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিটি জামায়াতে স্বাস্থ্যবিধি মেনে ১৫০ থেকে ২০০ জন করে মুসল্লী নামাজ আদায় করেন। পুরুষ মুসল্লীর পাশাপাশি পর্দার আড়ালে নারীরাও জামাতের সাথে ঈদের নামাজ আদায় করেন।

Shamol Bangla Ads

জেলার যেসব এলাকায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নকলা উপজেলার নারায়ণখোলা ও পৌরসভার চরকৈয়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনী পাড়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।
নকলা উপজেলার চরকৈয়া এলাকায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মো. সারোয়ার জাহান। তিনি জানান, আমরা প্রতিবছর সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা রাখাসহ ঈদের নামাজ পড়ি ও ঈদ উদযাপন করি। তবে কোরবানী বাংলাদেশের ঈদের দিনই দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেলো খাদ্য… পরবর্তী সংবাদ শেরপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads