ads

সোমবার , ১৯ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেলো খাদ্য সহায়তা

খবর টি পড়েছেন : ২৫১
শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেলো খাদ্য সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসনের অর্থায়নে অসহায় ও হতদরিদ্র ২ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই সোমবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, প্রথানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মহামারি করোনা ভাইরাস থেকে জাতিকে রক্ষায় অত্যন্ত সাহসী ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এজন্য ইতোমধ্যেই ভ্যাকসিন সমস্যার অনেকটাই সমাধান করা হয়েছে। টিকা গ্রহণকারীদের বয়সসীমাও ৩০ করা হয়েছে। আমরা আশা করছি, অচিরেই জাতি এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাবে। তিনি আরও বলেন, সরকার চলমান পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশাপাশি কর্মহীন হয়ে পড়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও বদ্ধপরিকর। আর এজন্য জনপ্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া তিনি করোনা পরিস্থিতিতে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও গণমাধ্যমকর্মীদের ভূমিকার প্রশংসা করেন।

Shamol Bangla Ads

প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেরাজ উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, হাকিম বাবুল প্রমুখ।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি মুশুর ডাল,২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার তেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জেলা পুলিশের ঈদ… পরবর্তী সংবাদ শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads