ads

সোমবার , ১৯ জুলাই ২০২১ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১৯, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জেলা পুলিশের তরফ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ জুলাই সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলার অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ওই উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী।

Shamol Bangla Ads

উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, দুধ ইত্যাদি। উপহারসামগ্রী গ্রহণ করেন জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার। ওইসময় তিনি ঈদ উপহার প্রদান করায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপহারসামগ্রী প্রদানকালে অন্যান্যের মধ্যে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হকসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads