শেরপুরের শ্রীবরদীতে ২ সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের মামলায় এজাহারভূক্ত আসামী ইউপি সদস্য রফিকুল ইসলাম আন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে পৌরসভার তাতিহাটী এলাকা থেকে গ্রেফতার করে। রফিকুল ইসলাম আন্ডা উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বকচর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

জানা যায়, নির্যাতনের শিকার ওই গৃহবধূর পিতা ঈদে গরু বিক্রির করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ সুযোগে ১৪ জুলাই বুধবার রাত অনুমান ২টার দিকে মনিমুক্তা ওরফে মনির ওই গৃহবধূর বাড়িতে এসে বসতঘরের দরজার বান কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূর মুখ গামছা বেধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে গৃহবধূ চিৎকারে দিলে এলাকাবাসী এসে মনিমুক্তা ওরফে মনিরকে আটক করে। ওই ঘটনায় গৃহবধূ নিজেই বাদী শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ মামলার এজাহারভূক্ত আসামী রফিকুল ইসলাম ওরফে আন্ডা মেম্বারকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।




