ads

শুক্রবার , ১৬ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

খবর টি পড়েছেন : ২৪২
নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত সোহাগপুর বিধবাপল্লীর বিধবাদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেলে সোহাগপুর বিধবাপল্লীর নির্মাণাধীন স্মৃতিসৌধ চত্বরে আনুষ্ঠানিকভাবে জীবিত ২৩ জন বিধবার মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে ওই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন, নারিকেল তেল, কাপড় কাঁচা সাবান, সেমাই ও চিনি।

Shamol Bangla Ads

উপহার সামগ্রী বিতরণকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুলসহ বিধবাপল্লীর বিধবা, শহীদ পরিবারের সন্তান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বিধবা পল্লীর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবকে অনুদান দিল জেলা… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গৃহবধূ ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads