ads

শুক্রবার , ১৬ জুলাই ২০২১ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাণিজ্য মন্ত্রণালয়ের লিফলেট বিতরণ করলেন শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ

জুবাইদুল ইসলাম
জুলাই ১৬, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ

‌‘করোনা মহামারীকালীন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরবানি দিন’, ‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা’ এ প্রতিপাদ্য নিয়ে সঠিকভাবে পশুর চামড়া পদ্ধতি ও সংরক্ষণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে লিফলেট প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে ১৫ জুলাই বৃহস্পতিবার সকালে শেরপুর স্থানীয় সরকার বিভাগ এর মাধ্যমে পাওয়া লিফলেট প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম শেরপুর প্রেসক্লাব নেতাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ের লিফলেট তুলে দেন। পরে তারা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে লোকজনের কাছে বিতরণ করেন। এসময় প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
ওইসময় সাধারণ লোকদেরকে সাংবাদিক নেতারা পশু জবাই করার পূর্বে করণীয়, লেস্‌-কাট ত্রুটি এড়িয়ে পশুর দেহ থেকে সঠিকভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতি, কাঁচা চামড়া সংরক্ষণ পদ্ধতি এবং পশু জবাই করার পর বর্জ্য অপসারণ ইত্যাদি গণসচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!