ads

বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবকে অনুদান দিল জেলা প্রশাসন

খবর টি পড়েছেন : ২০৬
শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবকে অনুদান দিল জেলা প্রশাসন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) পরিস্থিতিতে শেরপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের অস্বচ্ছল সদস্যসহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই দুই প্রতিষ্ঠান প্রধানের হাতে এক লাখ টাকা করে অনুদানের পৃথক চেক তুলে দেন নবাগত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা জেলা প্রশাসনকে সবসময়ই সহযোগিতা করে আসছেন। এজন্য চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে তাদের পাশে থাকতে এবং প্রেসক্লাবের মাধ্যমে গরিব-অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসনের তরফ থেকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হলো।

Shamol Bangla Ads

এ উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাব নেতৃবৃন্দদের সাথে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, এনডিসি মো. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ও জিন্নাত আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্তসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হাট-বাজারে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads