ads

বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাট-বাজারে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন

খবর টি পড়েছেন : ৩২৩
শেরপুরে হাট-বাজারে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘করোনার এই অতিমারিকালে মাস্ক পরি, স্বাস্থ্যবিধি মেনে চলি, শারীরিক দুরত্ব বজায় রাখি, নিজে বাঁচি, সবাইকে নিরাপদ রাখি’ এ শ্লোগানে শেরপুরে করোনা প্রতিরোধে বিভিন্ন হাট-বাজারে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন করেছে নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর। স্থানীয় যুব স্বেচ্ছাসেবকদের সহায়তায় ১৫ জুলাই বৃহস্পতিবার হাটের দিনে শহরের গুরুত্বপূর্ণ নয়ানী বাজার, স্টেডিয়াম বাজার, নবীনগর হাজীর বাজার, সদরের পাকুড়িয়া মাজার শরীফ বাজার ও গাজীরখামার বাজারে ওই প্রচারণা চালানো হয়। ডিসি গেইটের সামনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিআইও-ওয়ান মো. আবুল বাশার মিয়া।
ক্যাম্পেইনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, শিক্ষক-সংস্কৃতি কর্মী এসএম আবু হান্নান, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, যুব নেতা শুভংকর সাহা, যুব নেত্রী তিথী নন্দী প্রমুখ। ওইসময় স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন চলাকালে পথচারি ও বাজারের লোকজনের মাঝে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

জনউদ্যোগ শেরপুরের সদস্য সচিব হাকিম বাবুল জানান, ইয়্যুথ স্কোয়াডের সদস্যরা ৫টি পৃথক টিমে ভাগ হয়ে ওইসব বাজারগুলোতে হ্যান্ডমাইকে করোনার উর্ধ্বমুখী সংক্রমণের ভয়াবহতা তুলে ধরে সকলকে সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান। একইসাথে স্বাস্থ্য বিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অযথা বাইরে ঘুরাফেরা না করা, নিয়মিত হাত পরিষ্কার করা, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা, ঘরে অবস্থান করার প্রচারণা চালান। সেইসাথে উপসর্গ দেখা দিলে সরকারি হাসপাতালে বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ এবং করোনা থেকে সুরক্ষায় টিকা গ্রহণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি, নারী রক্তদান সংস্থা, শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ), অদম্য শেরপুর, আবির্ভাব, বর্মণ ছাত্র পরিষদ, ইয়ুথ অ্যাজ চেঞ্জ এজেন্ট ফর সোশাল কোহেশন, রজীবা, ছাত্র ও যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় গ্রামপুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবকে অনুদান দিল জেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads