ads

বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গ্রামপুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ

খবর টি পড়েছেন : ২১৩
নকলায় গ্রামপুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮২ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই বুধবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ও উপজেলা প্রশাসন আয়োজিত ওই পোশাক ও বাইসাইকেল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।

Shamol Bangla Ads

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম নকলা পৌরসভার পাইস্কা গরুর হাটে গিয়ে ইজারাদারকে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। এরপর উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তরকৃত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ‘ক’ শ্রেণির ঘর পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সার্বিক খোঁজ-খবর নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালিঝীকান্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আর নেই পরবর্তী সংবাদ শেরপুরে হাট-বাজারে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads