ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজাররস্থ মালিঝীকান্দা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোয়ার হোসেন আর নেই। ১৪ জুলাই বুধবার মাঝরাতে বারডেম হাসপাতালে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ জুলাই বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় মালিঝীকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে ১ম নামাজে জানাযা এবং বিকেল ৪ ঘটিকায় ঘাগরা প্রধান পাড়ায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

জানা যায়, মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৫ মেয়ে সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে মালিঝীকান্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।




