ads

বুধবার , ১৪ জুলাই ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ১৪, ২০২১ ৬:৫৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বাড়িতে একাকী পেয়ে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৩ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ঘোনাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূ দুই সন্তানের জননী (২৬)। অভিযুক্ত ধর্ষক পার্শ্ববর্তী রাণীশিমুল ইউনিয়নের বাঘহাতা দক্ষিণপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন হাজীর ছেলে কৃষক মনিমুক্তা ওরফে মনির (৩৮)। ওই ঘটনায় বুধবার গৃহবধূ নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

Shamol Bangla Ads

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত গৃহবধূর স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। তার স্বামী ঢাকায় দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে সেখানেই থাকেন। দুটি শিশু সন্তান নিয়ে শ্রীবরদী উপজেলার উত্তর ঘোনাপাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন ওই গৃহবধূ। ওই সুযোগে মনিমুক্তা ওরফে মনির তাকে মাঝে-মধ্যেই উত্যক্ত করতো।
ওই গৃহবধূ বলেন, ঈদে গরু বিক্রির করার জন্য আমার বাবা ঢাকায় যায়। গত বুধবার রাতে মনিমুক্তা ওরফে মনির আমার বাড়িতে এসে বসতঘরে প্রবেশ করে। পরে ঘুমন্ত অবস্থায় আমার মুখ গামছা দিয়ে বেধে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে আমার চিৎকারে এলাকাবাসী এসে তাকে আটক করে। ওই ঘটনায় রাতেই স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম আন্ডা ও অন্যান্য লোকজন বৈঠকের কথা বলে আমাদের বসত বাড়ির উঠানে বসে। স্থানীয়দের অভিযোগ, মনিমুক্তা ওরফে মনির তার বড় ভাই ও ইউপি সদস্যের সহযোগিতায় বৈঠক থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম আন্ডা বলেন, ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। বৈঠক চলাকালীন সময়ে একজনের সাথে কথা বলতে চেয়ে মনির দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads