শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যায় শহীদ ও যুদ্ধাহত পরিবারদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৩ জুলাই মঙ্গলবার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী স্মৃতিসৌধ প্রাঙ্গনে ওই ঈদসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

ঈদসামগ্রী বিতরণকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিক আল শাফিন, কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শহীদ-যুদ্ধাহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




