ads

বুধবার , ১৪ জুলাই ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে সহস্রাধিক দোকান কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

করোনকালীন কর্মহীন হয়ে পড়া সহস্রাধিক দোকান কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ১৪ জুলাই দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

Shamol Bangla Ads

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, এরপূর্বে ৩হাজার পরিবহন প্রমিক, ১হাজার অটো শ্রমিকগণের হাতে এ উপহার তুলে দেয় জেলা প্রশাসন। এ পর্যন্ত ত্রাণ কর্মসূচির আওতায় মোট ৫হাজার পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অতিমারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সকলকে এই ত্রাণ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে উপহারসামগ্রী প্রদান করা হবে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads