ads

সোমবার , ১২ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসিদের অভিনন্দন, নেইমারদের শান্ত্বনা শাকিবের

খবর টি পড়েছেন : ২৩৯
মেসিদের অভিনন্দন, নেইমারদের শান্ত্বনা শাকিবের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কোপা আমেরিকার উত্তেজনাপূর্ণ ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজের করে নিয়েছে জিতে নিয়েছে লিওনেল মেসির দল। মেসিদের এই জয়ে তাদের শুভেচ্ছা জানালেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। অন্যদিকে জয় না পাওয়ায় ব্রাজিলের নেইমারদের প্রতি জানালেন, সান্ত্বনা ।

Shamol Bangla Ads

শাকিব খান জানান, রোববার সকাল ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেছেন তিনি। তবে শাকিব খান এই দুই দলের কোন দলের সমর্থক তা পরিস্কার করে জানাননি এ নায়ক। এর আগে এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের খেলাই আমার ভালো লাগে। দুই দলই তো ফুটবল নৈপূণ্যে ভরপুর। তাই এই দুই দল যখন মুখিমুখি হয় তখন কিছুটা বিপাকে পড়ে যাই। তবে তাদের খেলা উপভোগ করি।

জানা গেছে, রবিবার মেসিদের জয়ের পর শাকিব তার ফেসবুক পেজে লিখেছেন, ‘একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।’ আর ব্রাজিলের প্রতি সান্ত্বনা প্রকাশ করে শাকিব লিখেন, ‘ব্রাজিল দল অনেক ভালো খেলেছে। সমস্ত খেলোয়াড়কে ধন্যবাদ, একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য।’

Shamol Bangla Ads

শাকিব খান বর্তমানে তপু খানের‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে অভিনয় করছেন। আর কিছুদিন আগে ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ ছবির শুটিং শেষ করেন। দুটি ছবিরই মু্ক্তির লক্ষ্যে ছিলো ঈদ। কিন্তু করোনার কারণে ছবি দুটির কোনোটি মু্ক্তি না পাওয়ারই সম্ভবানা বেশি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাপ্পির ‘ক্রাশ’ পূর্ণিমা, তার জন্যই বিয়ে করছেন না! পরবর্তী সংবাদ ২ মাস ইউরোপে কাটবে সালমান-ক্যাটরিনার

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads