ads

রবিবার , ১১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাপ্পির ‘ক্রাশ’ পূর্ণিমা, তার জন্যই বিয়ে করছেন না!

খবর টি পড়েছেন : ৪০০
বাপ্পির ‘ক্রাশ’ পূর্ণিমা, তার জন্যই বিয়ে করছেন না!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকাই ছবির নায়কদের প্রায় সবাই বিবাহিত। ব্যাচেলর আছেন নায়ক বাপ্পি চৌধুরী। গেলো কয়েক বছর ধরে বাবা-মা বিয়ের জন্য তার পাত্রী দেখছেন বলে আসলেও বিয়ের বাদ্য বাজছে না তার। বিয়ে করবো করোব বলেও কেনো বিয়ে করছেন না বাপ্পি? আজ সে রহস্যই যেনো উন্মোচন করলেন। বাপ্পি চৌধুরী জানালেন, চিত্রনায়িকা পূর্ণিমার জন্য বিয়ে করছেন না তিনি। তার জন্যই আছেন অপেক্ষায়। কারণ পর্ণিমাই এ নায়কের ‘ক্রাশ’।
চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ। বিশেষ দিনে ঢাকাই ছবির এ নায়িকাকে ফেসবুকে উইশ করে ক্যাপশনে জানিয়ে দিয়েছেন তার মনে কথা। দুজনের যুগল একটা ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে ইংরেজি বাংলা মিলিয়ে বাপ্পি লিখেন, ‘আপনি আমার ক্রাশ। এই জন্য এখনো বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি।’ পরে পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাপ্পি লিখেন, ‘শুভ জন্মদিন পূর্ণিমা আপু।’

Shamol Bangla Ads

এমন কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ভক্তদের অনেকেই প্রশ্ন করছেন সত্যিই কি বাপ্পি পূর্ণিমাকে বিয়ে করতে চান? ভক্ত ও দর্শকদের এই প্রশ্ন নিয়ে যোগাযোগ করা হয় বাপ্পির সঙ্গে। প্রশ্নটি রাখতেই খিলখিলিয়ে হেসে উঠেন বাপ্পি। উত্তরে কিছুটা রহস্য রাখতে চান। পরক্ষণেই বাপ্পি বলেন, ‘আরে পূর্ণিমা হচ্ছে আমাদের সিনিয়র আপু। অভিনেত্রী এবং ব্যক্তি হিসেবে তাকে আমার খুবই পছন্দ। নিজের সৌন্দর্যটাকে কত সুন্দরভাবে মেইনটেইন করছেন। বিষয়টি আমার খুবই ভালো লাগে। অনেকের মতো সত্যি সত্যিই পূর্ণিমা আপু আমার ক্রাশ। তাই কিছুটা মজা করেই জন্মদিনে এটা লিখে উইশ করেছি তাকে।’
বাপ্পি জানালেন, পূর্ণিমার উপস্থাপনায় জনপ্রিয় শো’ ‘এবং পূর্ণিমাতে’ অতিথি হিসেবে হাজির হয়েও তাকে কথাগুলো জানিয়েছিলাম। বাপ্পি চৌধুরী ও পূর্ণিমাকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি। আগামীতে দেখা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার তো কোনো আপত্তি নেই। যদি তেমন কোনো গল্পের ছবির প্রস্তাব আসে পূর্ণিমা আপুও রাজি হয় তাহলে ভালোই হবে।’
বাপ্পি চৌধুরী অভিনীত সর্বশেষ মু্ক্তিপ্রাপ্ত ছবি ‘প্রিয় কমলা’। ছবিটিতে বাপ্পির নায়িকা ছিলেন অপু বিশ্বাস। ‘যন্ত্রণা’ নামে একটি ছবির শুটিং শুরুর পর থমকে রয়েছে করোনার কারণে। অপূর্ব রানা পরিচালিত ছবিটিতে বাপ্পির নায়িকা জাহারা মিতু। এ ছাড়াও মু্ক্তির অপেক্ষায় রয়েছে বাপ্পি অপু-জুটির ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ‘৫৭০’, ‘ডেঞ্জার জোন’ ছবিগুলো। সম্প্রতি ‘ডেঞ্জার জোন’এর একটি গান প্রকাশ পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফাইনালে জার্সি পরে আর্জেন্টিনাকে সমর্থন দেবেন মাহি পরবর্তী সংবাদ মেসিদের অভিনন্দন, নেইমারদের শান্ত্বনা শাকিবের

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads