ads

রবিবার , ১১ জুলাই ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ১১, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে আব্দুর রহমান (২০ মাস) নামে এক শিশু মারা গেছে। ১১ জুলাই রবিবার সকালে নবীনপুর গ্রামে ওই ঘটনা ঘটে। সে উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের নবীনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শিশু আব্দুর রহমানের মা রাবেয়া বেগম গৃহস্থালীর কাজ করছিলেন। ওইসময় সবার অলক্ষ্যে শিশু রহমান খেলাচ্ছলে ঘর থেকে বের হয়ে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। পরে আব্দুর রহমানকে ঘরে না পেয়ে তার মা রাবেয়া বেগমের ডাক-চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় শিশুর বাবা মোহাম্মদ আলী থানায় অপমৃত্যুর মামলা করেছেন। পরিবারের আবেদনক্রমে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

Need Ads