ads

রবিবার , ১১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ ২ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৭৬
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ ২ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ২০ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১০ জুলাই শনিবার রাতে উপজেলার শিমুলতলা মহাখালী এলাকাস্থ নাকুগাঁও মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে ছিটপাড়া মহল্লার গোলাম রাব্বানী দুলালের ছেলে মাহমুদ হাসান (২১) ও আড়াইআনী পাঁচপুকুর মহল্লার মৃত জয়নাল আবদীনের ছেলে মুকছেদুল ইসলাম বাবু (২০)। রবিবার সকালে মাদক আইনের মামলাসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওয়াহেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ নাকুগাঁও মহাসড়কের শিমুলতলা মহাখালী এলাকায় মাহমুদ হাসান ও মুকছেদুল ইসলাম বাবুকে আটক করে পুলিশ। পরে তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে মাহমুদের ব্যাগে রাখা ১২ বোতল ও মুকছেদুলের ব্যাগে রাখা ৮ বোতলসহ মোট ২০ বোতল ভারতীয় রয়েল স্টেজ হুইস্কি জব্দ করা হয়। তারা সীমান্ত এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ভারতীয় মদ নিয়ে নালিতাবাড়ী যাচ্ছিল। ওইসময় তাদের আরও ৩ সহযোগী পালিয়ে যায়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গ্রেফতার ২ জনসহ পলাতক এক আসামি ও অজ্ঞাতনামাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পৌঁছেছে চীনের সিনোফার্মের আরও ২০ হাজার ৮শ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads