ads

রবিবার , ১১ জুলাই ২০২১ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে একদিনে রেকর্ড ১১৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১১, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ

শেরপুরে নতুন করে একদিনে সর্বোচ্চ ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ২১৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ৪০ জনের। ১১ জুলাই রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

Shamol Bangla Ads

জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় (শনিবার পর্যন্ত) জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ১১৩ জন যা জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর মধ্যে ৭৩ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নকলা উপজেলায় ১৫ জন, নালিতাবাড়ীতে ১১ জন, শ্রীবরদীতে ১১ জন ও ঝিনাইগাতীতে ৩ জন রয়েছেন। মোট ৩২৬টি নমুনা পরীক্ষায় ১১৩ জনের পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪.৬৬ ভাগ। জেলায় মোট আক্রান্ত ২ হাজার ২১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮১ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৯৯৮ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫৫ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, শেরপুরে করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। চলমান লকডাউনেও করোনার ভয়াবহতা নিয়ে গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সবাইকে সচেতন হওয়াসহ স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads