ads

শনিবার , ১০ জুলাই ২০২১ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নদীতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১০, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ

শেরপুরে মৃগী নদীতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে রাকিব (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ১০ জুলাই শনিবার দুপুরে পৌর শহরের মীরগঞ্জ বারাকপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত রাকিব স্থানীয় শওকত আলীর ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর শহরের মীরগঞ্জ বারাকপাড়া এলাকার সুজন আলীর ছেলে মারুফ (৮) মীরগঞ্জ মাঠে সঙ্গীদের সাথে ফুটবল খেলা শেষে পাশের মৃগী নদীতে গোসল করতে যায়। ওইসময় হঠাৎ মারুফ নদীর গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে কিশোর রাকিব তাকে উদ্ধার করতে নদীতে নামে। একপর্যায়ে মারুফ উদ্ধার হলেও রাকিব নিজেই নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এক ঘন্টা খোঁজাখুঁজি করে রাকিবকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ জানান, খবর পেয়ে সদর থানার এসআই আব্দুল্লাহ আল মাহমুদ মৃতের সুরতহাল রিপোর্ট করেছেন। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads