ads

রবিবার , ১১ জুলাই ২০২১ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন অ্যাম্বুলেন্স পেলো নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১১, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ওই নতুন অ্যাম্বুলেন্স পেয়ে খুশি নকলা উপজেলাবাসী।
১০ জুলাই শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নতুন অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ। ওইসময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, ডা: ওয়াদুদ, ডা. নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অত্যাধুনিক এই এ্যাম্বুলেন্স উপহার পাওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুররহমান লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads