ads

সোমবার , ১২ জুলাই ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিকাশের মাধ্যমে সঞ্চয় ফেরত কার্যক্রম চালু করলো ব্র্যাক

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ১২, ২০২১ ১:১৩ পূর্বাহ্ণ

করোনাকালীন সময়ে শেরপুরের ঝিনাইগাতীতে বিকাশের মাধ্যমে সঞ্চয় ফেরত প্রদান কার্যক্রম চালু করেছে ব্র্যাক। এতে ব্র্যাকের সদস্যরা ঘরে বসেই তাদের জমানো টাকা তুলে নিতে পারবেন।

Shamol Bangla Ads

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত লকডাউন সফল করতে ব্র্যাকের অফিসিয়াল সকল কর্মকান্ড বন্ধ রয়েছে। এতে সদস্যরা পড়েছে চরম বিপাকে। অনেক সদস্যরা তাদের জমানো সঞ্চয় ফেরত নিতে পারছেন না। অনেকে আবার তাদের নেয়া ঋণ পরিশোধ করলেও অফিস বন্ধ থাকায় পুণরায় ঋণ গ্রহণ করতে পারছেন না। আবার অনেকে যাদের কিস্তি পরিশোধ করার সামর্থ্য আছে তারাও আবার পরিশোধ করতেও পারছে না।
ঝিনাইগাতী ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ঘোষিত চলমান লকডাউনে ব্র্যাকের কোন সদস্য যাতে কষ্টে না পড়েন। অনাহারে না থাকেন এসব বিষয় বিবেচনা করে ব্র্যাক বিকাশের মাধ্যমে সঞ্চয়ের টাকা ফেরৎ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে। তিনি বলেন, অফিস বন্ধ থাকার পরেও জরুরী প্রয়োজনে সদস্যরা বিকাশের মাধ্যমে তাদের সঞ্চয়ের টাকা ফেরৎ নিতে পারবেন। পাশাপাশি যাদের কিস্তি পরিশোধ করার সামর্থ্য আছে তাদের কাছ থেকে বিকাশে কিস্তি ও সঞ্চয়ও নেয়া হবে। এছাড়া লকডাউনে ব্র্যাকের সকল অফিস বন্ধ রয়েছে বলে জানান তিনি।

Need Ads