ads

শনিবার , ১০ জুলাই ২০২১ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১০, ২০২১ ৯:৪৭ পূর্বাহ্ণ

শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন শেরপুরের নবাগত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ৯ জুলাই শুক্রবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকায় ওই নদীভাঙন পরিদর্শনে যান তিনি। ওইসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং নদীভাঙনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে তাদের আশ্বাস প্রদান করেন।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে তার সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাজাহান মিয়া, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান আকবর আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০/১৫ দিন ধরে সদর উপজেলার চুনিয়ারচর, ভাগলগড়, ডাকপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় পৌণে ১ কিলোমিটার ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। এছাড়া হুমকির মুখে পড়েছে ছয় গ্রামের ফসলি জমি, একটি প্রাথমিক বিদ্যালয় ও বাড়িঘর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads