ads

শনিবার , ১০ জুলাই ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ১০, ২০২১ ১২:৫৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম সজিব (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের হানিফ মোল্লার ছেলে। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ধর্ষক শহিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Shamol Bangla Ads

মামলা সূত্রে জানা গেছে, নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামের বাসিন্দা ঝিনাইগাতী আদর্শ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী (১৮)কে প্রেমের ফাঁদে ফেলে শহিদুল ইসলাম গত ৬ জুন বাড়ি থেকে নিয়ে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পাহাড়ে নিয়ে যায়। সেখানে শহিদুল ইসলাম ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে। পরে ওই কলেজছাত্রী শহিদুল ইসলামকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকার করলে কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশ শহিদুল ইসলামকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, গ্রেফতারকৃত শহিদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতা কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Need Ads