ads

শনিবার , ১০ জুলাই ২০২১ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনায় ২ নারীর মৃত্যু, মোট মৃত্যু ৪০

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ১০, ২০২১ ২:০১ অপরাহ্ণ

শেরপুরে করোনা আক্রান্ত হয়ে আরও ২ নারীর মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন নকলার উপজেলার কুর্শা বাদাগৈড় এলাকার শরিফুন্নেছা (৭০) ও ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকার সাহেরা খাতুন (৫৫)। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪০-এ। ১০ জুলাই শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ।
জানা যায়, মৃত শরিফুন্নেছা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, প্রেসার ও রক্তশূন্যতায় ভুগছিলেন। গত সপ্তাহে তিনি দুর্ঘটনায় আহত হন। পরে অপারেশনের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে গেলে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে তিনি কোভিড-১৯ সনাক্ত হন। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। শুক্রবার রাত ২টার দিকে তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

Shamol Bangla Ads

আর সাহেরা খাতুন (৫৫) কোভিড-১৯ আক্রান্ত হয়ে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোর পৌণে ৪টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার জেলায় নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩৮.৭৫ ভাগ। মোট ৮০টি নমুনা পরীক্ষায় ৩১ জনের পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ২ হাজার ১০৬ জন। জেলায় মোট আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮১ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৮৮৭ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫৫ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads