ads

বুধবার , ৭ জুলাই ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে করোনা প্রতিরোধে ইউএনও-ওসির অবিরাম যুদ্ধ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ৭, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে করোনা প্রতিরোধে অবিরাম যুদ্ধ করে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। এই দু’কর্মকর্তা যাচ্ছেন পৌর শহরসহ উপজেলার বিভিন্ন প্রান্তে। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা কঠোর লকডাউন বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ফলে লকডাউনের শুরু থেকেই এ উপজেলার চিত্রই আলাদা। জরুরি প্রয়োজন ব্যতীত কেউ ঘর থেকে বের হচ্ছেন না। কাঁচামালের দোকান ব্যতীত প্রায় সব দোকানপাটই বন্ধ। সড়কে লোকজন বা যানবাহন চলাচলও অনেকটাই কমে গেছে। ৬ জুলাই মঙ্গলবার বিভিন্ন এলাকা ঘুরে অনেকের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।

Shamol Bangla Ads

শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তার করোনা মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে যাচ্ছেন শহর থেকে গ্রামে। পরামর্শ দিচ্ছেন যুদ্ধে জয়ী হবার নানা রণকৌশল। বিতরণ করছেন নানা সহায়তা। ক্ষুধার্ত মানুষের হাতে দিচ্ছেন খাদ্য। তিনি করোনার ময়দানে প্রথম সারিতে থেকে মাইকিং করছেন। প্রচার করছেন সরকারি নির্দেশনা। কখনো ছুটে যচ্ছেন সুবিধাবঞ্চিতদের পাশে। কখনো আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিচ্ছেন কঠোর অবস্থান। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিংসহ আইন শৃংখলা রক্ষার কার্যক্রমও চোখে পড়ার মতো।
চলমান পরিস্থিতির বিপর্যয় ঠেকাতে সার্বক্ষণিক ডাইনামিক হিসেবে কাজ করে যাচ্ছেন আরেক কর্মকর্তা শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। লড়ছেন করোনার বিরুদ্ধে। কখনো নিজেই মাইকিং করছেন। বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে মাইকিং করে জানান দিচ্ছেন সরকারি নির্দেশনা। অথচ তাকে দেখলেই মনে হবে সহজ সরল আর সাদাসিধে। তবে চেহারা স্মার্ট। তিনি সাধারণ মানুষের সাথে মিশে যান সহজেই। তিনি থানায় যোগদান করেই মাদক আর জুয়া মুক্ত করতে নেমেছিলেন অভিযানে। এতে সৃষ্টি করেছেন নতুন চমক। নানা কাজে ইতোমধ্যে ্সবার কাছে প্রশংসিত হচ্ছেন তিনি। এরই মধ্যে করোনার থাবা। সার্বক্ষণিক মাঠে কাজ করে ক্রমেই আলোচিত ও প্রশংসিত হচ্ছেন তিনি।
করোনার যুদ্ধে এই দু’কর্মকর্তার মধ্যে মানবিকতার পরিচয়ও ফুটে ওঠেছে সর্বত্র। এতে জয় করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মন। এসব নানা কারণে এ দু’কর্মকর্তা এখন সাহসী যোদ্ধা হিসেবে আলোচিত হচ্ছেন। তাদের সাহসি ভূমিকায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকলের অংশগ্রহণে এ যুদ্ধে জয়ী হবেন শ্রীবরদীবাসী-এমনটাই আশা করছেন সচেতন মহল।

Need Ads