ads

বুধবার , ৭ জুলাই ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ৬৮ জনের করোনা শনাক্ত, নতুন মৃত্যু ৩

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৭, ২০২১ ১:২৮ অপরাহ্ণ

শেরপুরে নতুন করে একদিনে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১ হাজার ৮৭৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের। ৭ জুলাই বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে ওই তথ্য পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন শহরের গৌরীপুর এলাকার অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন (৬০), সাতানিপাড়া এলাকার জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মনিন্দ্র চন্দ্র বিশ্বাস (৬২) ও নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চকবড়ইগাছি গ্রামের বাসিন্দা, জেলা সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ান ইউসুফ আলী (৬৫)। তাদের মধ্যে আমজাদ হোসেন মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইউসূফ আলী বুধবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান। আর অপরজন নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।

Shamol Bangla Ads

মঙ্গলবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৬৮ জন। এর মধ্যে ৫৪ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নকলা উপজেলায় ৭, ঝিনাইগাতী ও শ্রীবরদীতে ৩ জন করে এবং নালিতাবাড়ীতে ১ জন রয়েছেন। মোট ২২৮টি নমুনা পরীক্ষায় ৬৮ জনের পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৯.৮২ ভাগ। জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৮৭৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৩ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৭৩২ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৩ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, গত জুন মাস থেকেই জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে উর্ধ্বমুখী। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাই এর সবচেয়ে বড় কারণ। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। সেইসাথে তিনি সরকারঘোষিত লকডাউন মেনে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Need Ads