ads

বুধবার , ৭ জুলাই ২০২১ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৭, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ

শেরপুর জেলাসহ রাজধানী ঢাকা ও দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা। ৭ জুলাই বুধবার সকাল ৯টা ১৭ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়।এদিকে ভূমিকম্পের বিষয়টি টের পেয়ে আতঙ্কে মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত জানা যায়নি।

Shamol Bangla Ads

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২। শেরপুর জেলা মেঘালয়ের পাদদেশে হওয়ায় এখানে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শহরের রাজবল্লভপুর এলাকার মেহেদি হাসান সাকিব বলেন, আমি বিছানায় শুয়ে টিভি দেখছিলাম। হঠাৎ ভূমিকম্পে খাট প্রচণ্ডভাবে নড়ে উঠে। আমি অনেক ভয় পেয়েছিলাম। বাগরাকসা এলাকার বাসিন্দা শিক্ষিকা হাসিমা আক্তার এমিলি জানান, হঠাৎ করেই বিছানাসহ ঘরের আসবাবপত্র নড়ে উঠায় হকচকিয়ে গিয়েছিলাম। পরে বুঝলাম ভূমিকম্প হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ভূমিকম্প আমিও টের পেয়েছি। তবে এখন পর্যন্ত উপজেলার কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads