শেরপুরের শ্রীবরদীতে লকডাউনসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। তিনি ৭ জুলাই বুধবার বিকেলে শ্রীবরদী বাজারের লকডাউন পরিদর্শন করেন।

পরে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ উপজেলার সিংগাবরুনা ইউনিয়নে মাটিফাটা ব্রিজ সংলগ্ন নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জুলগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তরকৃত ঘরগুলো পরিদর্শন করেন। ওইসময় তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন এবং ঘরের কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, সিংগবরুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাইন বিল্লাহ, সাংবাদিক তাসলিম কবির বাবু, ফরিদ আহমেদ রুবেলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এদিকে শ্রীবরদী থেকে ফেরার পথে শেরপুর পৌর শহরের আখেরমামুদের বাজারে নেমে লকডাউন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ।




