ads

বুধবার , ৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডবে আমন বীজতলার ব্যাপক ক্ষতি

খবর টি পড়েছেন : ২৮৩
নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডবে আমন বীজতলার ব্যাপক ক্ষতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির তাণ্ডবে চলতি আমন আবাদের বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৬ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা পড়েছেন মহাবিপদে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ৪০/৫০টির বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। ওইসময় উপজেলার সীমান্তবর্তী আন্ধারুপাড়া গ্রামে পাহাড়ি গোপে তৈরিকৃত বীজতলায় তাণ্ডব চালিয়ে কৃষক ও উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজার ৮০ কেজি, এন্দ্রোস রাকসামের ১৫ কেজি, জনমাংসাং এর ১০ কেজি, হাসমত আলীর ২৫ কেজি, আনোয়ার হোসেনের ১০কেজি, অজিত সাংমার ১৫ কেজি, জন ম্রং এর ২০ কেজি, মেজেস সাংমার ১০ কেজি ও আশিন্দ্র ম্রং এর ১০ কেজি ধানের বীজতলা খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করে। আর অল্প কয়েকদিন পরেই কৃষকরা আমন ধানের চারা তাদের জমিতে রোপন করবেন। ঠিক এমন সময়ে বন্য হাতির তাণ্ডব চালিয়ে বীজতলা নষ্ট করায় কৃষকের পড়েছে মাথায় হাত। এখন নতুন করে বীজতলা তৈরি করে আমন আবাদ সম্ভব নয় বলে কৃষকরা জানান।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নতুন করে বীজতলা তৈরির জন্য সহযোগীতা করব। এছাড়া বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী প্রদানের মাধ্যমে কৃষকের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করা হবে বলেও এই কৃষি কর্মকর্তা জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads