ads

সোমবার , ৫ জুলাই ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর ২ ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন ১ হাজার হতদরিদ্র পরিবার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ৫, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ও নলকুড়া ইউনিয়নে (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। ৫ জুলাই সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে ওই মানবিক সহায়তা হিসেবে হাতিবান্দা ইউনিয়নের দরিদ্র ও নিম্নআয়ের ৫শ পরিবারের মাঝে নগদ ৫শ করে টাকা বিতরণ করা হয়। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ আনুষ্ঠানিকভাবে ওই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, হাতিবান্ধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবর, ইউপি সচিব আনোয়ার হোসেন, ইউপি সদস্য শাহিনুর ইসলাম, আক্তার হোসেন, হানিফ উদ্দিন, চাঁন মিয়া, নাজমা বেগম, রেটিনা বেগম, মালেকা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ৪ জুলাই রবিবার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের ৫শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা নগদ ৫শ করে টাকা বিতরণ করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের পরামর্শে ওই মানবিক সহায়তার টাকা বিতরণ করেন নলকুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু মিয়া। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য মো. আব্দুর রাজ্জাক, শাহজাহান, হামিদুল্লাহ, আলমগীর হোসেন রোপন, জিয়াউর রহমান ভান্ডারী প্রমুখ। এদিন প্রথমেই উপজেলার হলদীগ্রামে নবনির্মিত গুচ্চগ্রামের হত-দরিদ্রদের মাঝে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

Need Ads