ads

রবিবার , ৪ জুলাই ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাইসাহেবা মসজিদে অগ্নিকাণ্ড, ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৪, ২০২১ ১:৩০ অপরাহ্ণ

শেরপুরের ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ জুলাই রবিবার সকালে শহরের বাগরাকসা এলাকাস্থ ওই মসজিদের সিসিটিভি নিয়ন্ত্রণ ও কম্পিউটার কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

মাইসাহেবা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বপন জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের সিসিটিভি ও কম্পিউটার কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ওই কক্ষে থাকা ৪ টনের একটি এসি, সিসিটিভি ক্যামেরা, মনিটর, রাউটার, চেয়ার-টেবিল, আইপিএসসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসেছিল। তবে এর আগেই মসজিদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। এতে সব মিলিয়ে ৬ লক্ষ ৬৮ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তারা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাইসাহেবা মসজিদ পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ অন্যান্যরা।
এ ব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মোঃ তারেক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads