ads

রবিবার , ৪ জুলাই ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে সর্বোচ্চ শনাক্ত ৮২ জন, নতুন মৃত্যু ২

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুলাই ৪, ২০২১ ১:০১ অপরাহ্ণ

শেরপুরে নতুন করে একদিনে ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে, যা সংক্রমণ শুরুর পর থেকে জেলায় একদিনে সর্বোচ্চ। এছাড়া মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১ হাজার ৬৯৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ৩৪ জনের। ৪ জুলাই রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৬ জুন সর্বোচ্চ ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা যাওয়া ব্যক্তিরা হলেন শহরের নাগপাড়া এলাকার হানিফ উদ্দিন ও দুর্গানারায়নপুর এলাকায় সাইদুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত বুলেটিনে বুলেটিনে জানানো হয়, নতুন আক্রান্ত ৮২ জনের মধ্যে ৬১ জনই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নালিতাবাড়ীতে ১১, নকলায় ৬ ও শ্রীবরদীতে ৪ জন আক্রান্ত রয়েছেন। মোট ২৫৬টি নমুনা পরীক্ষায় ৮২ জনের পজেটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩২.০৩ ভাগ। জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৬৯৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৮২ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৬৮২ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৭ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৪১ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, গত জুন মাস থেকেই জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে উর্ধ্বমুখী। যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলাই এর সবচেয়ে বড় কারণ। করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads