ads

রবিবার , ৪ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অসহায় ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

খবর টি পড়েছেন : ২৯৮
নকলায় অসহায় ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে শেরপুরের নকলা পৌরসভার ৫শ অসহায়, শ্রমজীবি ও কর্মহীনদের মাঝে রবিবার (৪ জুলাই) সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনপ্রতি ১০ কেজি চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ওইসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, কাউন্সিলর তোতা মিয়া, জরিপ হোসেন ও লালন ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, করোনা ভাইরাসের কারনে দেশে কঠোর লকডাউন চলমান রয়েছে। আজ পৌরসভায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হলো। পর্যায়ক্রমে এই মানবিক সহায়তা প্রত্যোকটি ইউনিয়নে অসহায়, শ্রমজীবি ও কর্মহীনদের মাঝে বিতরণ করা হবে।
উল্লেখ্য, মরনঘাতী করোনা ভাইরাসের কারণে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম পদক্ষেপ। এ অবস্থায় ঘর থেকে বের হতে পাচ্ছে না বিভিন্ন শ্রেনি পেশার শ্রমজীবি মানুষ। সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে দুঃস্থ ও নি¤œ আয়ের মানুষেরা সাময়িক দূর্ভোগে পড়েছে।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাইসাহেবা মসজিদে অগ্নিকাণ্ড, ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি পরবর্তী সংবাদ শেরপুরে কষ্টে থাকা হরিজনপল্লীর ৩২ বাসিন্দা পেলো মানবিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads