কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাতদিনের লকডাউন বাস্তবায়নে টহল অভিযান চালিয়ে যাচ্ছে শেরপুর জেলা পুলিশ। এরই আওতায় ৩ জুলাই শনিবার শহরজুড়ে বিশেষ টহল দিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। ওইসময় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ মানা নিশ্চিত করতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুর পৌর শহরের পাড়া-মহল্লার বিভিন্ন পয়েন্টসহ জেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জোরদার টহল অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে শেরপুরের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর দিকনির্দেশনায় নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন পয়েন্টে কাজ করছে ডিবি পুলিশ। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।




