শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে রাজিম (১৪) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। ৩ জুলাই শনিবার সকালে উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের একটি ডোবা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। রাজিম স্থানীয় হাবিবুল্লাহ কালার ছেলে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজিম নন্নী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে একটি ডোবার পাশে আসতেই বৃষ্টি শুরু হয়। ফলে সে পুনরায় বাড়ি ফিরতে গেলে পা পিছলে রাস্তার পাশে থাকা ডোবার পানিতে পরে মারা যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে বাড়ি খবর দিলে তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্র জানিয়েছে, রাজিম জন্মলগ্ন থেকেই মানসিক প্রতিবন্ধী এবং মৃগী রোগে আক্রান্ত ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন বিষয়টি নিশ্চিত করেছেন।









