ads

বৃহস্পতিবার , ১ জুলাই ২০২১ | ১০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আমনের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুলাই ১, ২০২১ ১:১২ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে খরিফ-২ মৌসুমে রোপা আমনের ক্রপিং প্যাটার্নভিত্তিক উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ করা হয়েছে। ৩০ জুন বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব সার ও বীজ ধান বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আল মাসুদ। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন ও নাদিয়া আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নানসহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।

Shamol Bangla Ads

চলতি আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ১০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফসী জাতীয় ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২ কেজি হাইব্রিড ধান বীজ,২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয় । এদের মধ্যে ২০০ জনের মাঝে উফসী বীজ ও সার এবং ৮০০ জনের মাঝে হাইব্রিড বীজ ও সার বিতরন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads