২০২১-২২ রোটাবর্ষের নতুন প্রেসিডেন্ট হিসেবে আলহাজ্ব ডা. মো. সুরুজ্জামান এবং সেক্রেটারি হিসেবে ডা. রতন চন্দ্র দাস দায়িত্বভার গ্রহণ করেছেন। ১ জুলাই থেকে আগামী এক বছর রোটারি ক্লাব অব শেরপুরের দায়িত্ব পালন করবেন তারা। করোনাকালীন সময়ের কারণে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রোটারি ক্লাব অফ শেরপুরের পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল। নয়া কমিটি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে বিনয় কুমার সাহা, ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মো. দুলাল মিয়া, শামছুন্নাহার কামাল, আনিসুর রহমান ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল্লাহেল ওয়াসী খান, এক্সিকিউটিভ সেক্রেটারী নাজমুল আলম, ট্রেজারার এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, ক্লাব ট্রেইনার আলহাজ্ব মাহবুবুর রহমান সুজা, ডিরেক্টর নারায়ণ চন্দ্র সাহা, ডা. এটিএম মামুন জোশ, শহীদুল ইসলাম মুকুল ও আনোয়ারুল হাসান উৎপল, সার্জেন্ট এট আর্মস মনির উদ্দিন আহমেদ, বুলেটিন এডিটর শাহী উম্মুল বানীন, স্ট্যান্ডিং কমিটি চেয়ার ক্লাব এ্যাডমিন মলয় চাকী, মেম্বারশীপ গোলাম মোহাম্মদ কিবরিয়া, পাবলিক রিলেশন ফাতেমা বেগম নাছরিন, ফাউন্ডেশন শরণ রায়, সার্ভিস প্রজেক্ট মলয় মোহন বল, স্ট্র্যাটেজিক প্ল্যানিং কমিটির চেয়ার মলয় মোহন বল, মেম্বার মাহবুবুর রহমান সুজা ও বিনয় কুমার সাহা।

এদিকে ২০২০-২১ বর্ষের বিদায়ী প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা ও সেক্রেটারি মো. সাদুজ্জামান সাদী নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারিকে অভিনন্দন জানিয়েছেন।
জানা যায়, রোটারি ক্লাব অব শেরপুর ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়ে ৩৬ বছর যাবত শেরপুরে দরিদ্র অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। রোটারি ইন্টারন্যাশনালের বৃহত্তম রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এর নিয়ন্ত্রণে রোটারি ক্লাব অব শেরপুরের বর্তমানে ৩৭ জন সদস্য রয়েছে।
প্রেসিডেন্ট ডা. মো. সুরুজ্জামান পিএইচএফ ও সেক্রেটারি ডা. রতন চন্দ্র দাস সকলের সহযোগিতা কামনা করে বলেন, রোটারি ইন্টারন্যাশনালের বর্তমান প্রেসিডেন্ট শেখর মেহতার এ বছরের শ্লোগান হলো ‘Every One Bring One’ এবং ‘Do More Grow More.’ রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের বর্তমান গভর্নর ব্যারিস্টার মুত্তাসিম বিল্লাহ ফারুকী এই শ্লোগানকে বাস্তবায়িত করতে বেশ কিছু প্রায়োরিটি প্রজেক্ট হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় শেরপুরে্ও সুরেন্দ্র মোহন মডেল স্কুলে নির্মিত হবে মেয়ে শিক্ষার্থীদের জন্য রোটারি কমফোর্ট সেন্টার। এছাড়াও অসহায় মানুষের জীবন মান উন্নয়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, কৃষকদের সার বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি প্রজেক্ট বাস্তবায়ন করা হবে।




