ads

বুধবার , ৩০ জুন ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযোদ্ধা আশরাফ আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ৩০, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী (৭২) আর নেই। তিনি ৩০ জুন বুধবার সকালে শহরের নয়ানীবাজারস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি প্রয়াত আমজাদ হোসেনের ছোটভাই ও জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আখতারুজ্জামানের সমন্ধি ছিলেন।

Shamol Bangla Ads

একইদিন বাদ আছর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। পরে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ও শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads