শেরপুর শহরের পূর্বশেরী কোচ টার্মিনাল গোরস্থানের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। ২৫ জুন শুক্রবার সকালে ফিতা কেটে ওই গোরস্থান উদ্বোধন করেন তিনি। ওইসময় হুইপ আতিক বলেন, শেরপুর জেলা এখন করোনার রেড জোনে আছে। সবাইকে সচেতন হতে হবে। নিজের এবং অন্যের জীবন বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরও বলেন, সরকার মানুষের জীবন রক্ষার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। এ ব্যাপারে দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করতে হবে।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টমীতলা হাফেজিয়া কওমি মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ পলাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, পৌর ৪ নং ওয়ার্ডের কমিশনার নাহিদ হাসান প্রমুখ।




