ads

বৃহস্পতিবার , ২৪ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২৪, ২০২১ ১:২৩ অপরাহ্ণ

শেরপুরে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ২৩ জুন বুধবার দিবাগত রাতে শহরের মধ্যশেরী উত্তর বাড়ইপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের শাহা আলীর স্ত্রী খোদেজা বেগম (৪০) ও লক্ষ্মীপুর সদর উপজেলার চররহিতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৪৫)। বৃহস্পতিবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের মধ্যশেরী উত্তর বাড়ইপাড়া এলাকায় খোদেজা বেগমের ভাড়া বাসায় অভিযান চালায়। ওইসময় খোদেজা বেগমের ঘরের সামনে থেকে পলিথিনে মোড়ানো ১০ট ব্যাগে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজা রাখার অভিযোগে খোদেজা বেগম ও আব্দুল জলিলকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, ওই ঘটনায় এসআই সুমন মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads