শেরপুরের নকলায় জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। ২৩ জুন মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার দক্ষিণ নকলা গ্রামের মৃত জাহের আলীর পুত্র তাফাজ্জল হোসেন (৪২), ফজু খানের পুত্র শাহীন (৩৭), মোজাফফর আলীর পুত্র তামিজ উদ্দিন (৩৮) ও মৃত সোহরাব আলীর পুত্র আব্দুল হালিম (৪৭)।

নকলা থানার এএসআই রতন চৌধুরী জানান, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাউরা গ্রামে জনৈক আব্দুল হালিমের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।




