ads

বৃহস্পতিবার , ২৪ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সমাজকল্যাণ পরিষদের বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন হুইপ আতিক

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ২৪, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ

শেরপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২০-২১ অর্থবছরের আওতায় গরিব-অসহায়, দুঃস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৪ জুন বৃহস্পতিবার সকালে শহরের শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওই অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় গরিব-দুঃখীদের কথা ভাবেন। তার র নেতৃত্বাধীন সরকার সবসময় অসহায়দের পাশে রয়েছে।

Shamol Bangla Ads

চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি প্রমুখ।
এদিন শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬১ জনের মধ্যে ৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads