চরপক্ষীমারী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুলের নামফলক উন্মোচন
শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী উচ্চ বিদ্যলয়ের নতুন নামকরণ হয়েছে চরপক্ষীমারী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুল। ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া এলাকাস্থ ওই স্কুল প্রাঙ্গণে নতুন নামকরণ উদ্বোধন করেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। ওইসময় বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে বদ্ধপরিকর। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই আওতায় শিক্ষায় পিছিয়ে থাকা ও অনগ্রসর চরপক্ষীমারী এলাকায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতেই ওই বিদ্যালয়ের প্রতি জোর দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যান আকবর আলী, বলাইয়েরচর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া, আওয়ামী লীগ নেতা কুতুব আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হোসাইন মো. এরশাদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান জুয়েল।




