শেরপুরে প্রতিবন্ধী শিশুদের জন্য অটিস্টিক স্কুল উদ্বোধন করা হয়েছে। ১৬ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাব কক্ষটিকে ওই স্কুলের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, অনেকদিন থেকেই শেরপুরে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্কুল করার চিন্তা করছিলাম। আজ স্কুলটির অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হলো। এ স্কুলে পড়াশোনার মাধ্যমে অটিস্টিক শিশুরা যাতে সমাজের অন্য সবার মতোই এগিয়ে যেতে পারে- তাহলেই স্কুল প্রতিষ্ঠা সার্থক হবে। তিনি সবাইকে স্কুলটিকে এগিয়ে নিয়ে যেতে সবার প্রতি অনুরোধ জানান।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মোবারক হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রতিবন্ধীদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সেইসাথে অটিস্টিক স্কুলটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিনি একটি কমিটি গঠন করেন, যা পরবর্তীতে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কাজ করবে।




