ads

বুধবার , ১৬ জুন ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জুন ১৬, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ

শেরপুরে ইউনিয়ন পর্যায়ে নিরাপত্তা ও সঠিকভাবে সেবা প্রদানের লক্ষ্যে গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৬ জুন বুধবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রামপুলিশ সদস্যদের মাঝে ওইসব সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, গ্রামপুলিশরা প্রত্যন্ত অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন। এই বাইসাইকেল দিয়ে তারা আরও ভালভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন।

Shamol Bangla Ads

শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমানসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads