ads

সোমবার , ১৪ জুন ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পুলিশী অভিযানে ২৮ জন গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ১৪, ২০২১ ১:১৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলা ও জুয়াড়ীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ জুন রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃত হলেন কবুতরমারী এলাকার সুমন মিয়া, আ: রশিদ, হাবি মিয়া, বিউটি বেগম, জবেদা বেগম, তেনু আলী, চিথলিয়া এলাকার আতিক মিয়া, কেনু মিয়া, পেলাদেশী এলাকার সজিব মিয়া, বাদাগৈড় এলাকার কাঞ্চন মিয়া, দক্ষিন নকলা এলকার আয়নল হক, ছামিদুল হক, লুৎফর আলী, মর্তুজ আলী, শুক্কুর আলী, চরকামানিপাড় এলাকার রহুল আমীন, নূরল ইসলাম, মোশারফ, চকপাঠাকাটা’র রফিকুল ইসলাম, গড়েরগাও এলাকার মনির মিয়া, কাউছার মিয়া, মোক্তার আলী, মুর্শিদা বেগম, চরকৈয়ার করিমন নেছা, নান্ডু মিয়া, চরভাবনা এলাকার আ: রহিম, সাইলামপুর এলাকার মাহবুব ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরগোয়াডাঙ্গার জুলহাস মিয়া।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, রবিবার রাতে রাত্রীকালীন ডিউটির সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলা ও জুয়াড়ীসহ ২৮জন গ্রেফতার করছে। আজ সোমবার (১৪জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads