ads

রবিবার , ১৩ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

খবর টি পড়েছেন : ১৬০
নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ১৩ জুন রবিবার ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে বারমারী বাজারের আব্দুস সাত্তারের মুকুল ফার্মেসীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশে থাকা বিসমিল্লাহ স্টোর নামে অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আব্দুস সাত্তারের ওষুধের ফার্মেসীর ড্রয়ারে রাখা নগদ আড়াই লাখ টাকা, ওষুধ ও টিভি ফ্রিজসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এসময় পাশের রানা মিয়ার মনোহারী দোকানের প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ জানান, খবর পেয়ে আমরা ৭ সদস্যের টিম দ্রুত ঘটনাস্থলে পোঁছে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনায় পরিবেশ সচেতনতার লক্ষ্যে পথ-বিতর্ক অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় পুলিশী অভিযানে ২৮ জন গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads