ads

সোমবার , ১৪ জুন ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দু’দিনব্যাপি লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১৪, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’। ‘মোবাইল ছেড়ে মাঠে চল, মাঠের খেলায় বাড়ে বল’ এই শ্লোগানকে সামনে রেখে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঈদুল আজহার দ্বিতীয় ও তৃতীয় দিন দু’দিনব্যাপী ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
একসময় ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়ানো উপজেলার ৬০ জন সাবেক ক্রিকেটারকে নিয়ে ৪ টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঝিনাইগাতী উপজেলার ইতিহাস-ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে ৪ টি দলের নাম ও অধিনায়ক চূড়ান্ত করা হয়েছে। এগুলো হচ্ছে মো. মনির হোসেনের নেতৃত্বাধীন লিজেন্ডস অব গজনী অবকাশ, মো. মেজবা উদ্দিন তুহিনের নেতৃত্বাধীন লিজেন্ডস অব সীমান্ত, ফারুক আহম্মেদ ফারুকের নেতৃত্বাধীন লিজেন্ডস অব মহারশী ও মো. আবু নাসের আরজুর মো. আবু নাসের আরজুর নেতৃত্বাধীন লিজেন্ডস অব সোমেশ্বরী।

Shamol Bangla Ads

ইতোমধ্যেই ৬০ জন সাবেক ক্রিকেটারকে ৪ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরীগুলো হলো ব্যাটিং, বোলিং, ব্যাটসম্যান ও অলরাউন্ডার। ১৪ জুন সোমবার স্থানীয় পাঞ্জেরী পাবলিক স্কুলে ৪ টি দলের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন এবং সংশ্লিষ্ট সকলের উপস্থিতে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ৪টি দলে ১৫ জন করে খেলোয়াড় বাছাই করা হয়।
ওই র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু তাহের। এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads